Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩ সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান মধ্যনগরে অনুমতি ছাড়াই দুই ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ এমপি কাজী রফিকুল ইসলামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ সময় দেখুন

মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত অবস্থায় হলদীবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলার পশ্চিম হোসেনপুর গ্রামের আবুল হোসেন নিজের জমিতে বাঁশের বেড়া দিতে যান। এ সময় পূর্ববিরোধের জেরে একই এলাকার মজর ও খালেকসহ কয়েকজন সেখানে গিয়ে তাকে বাধা দেন। একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

অভিযোগে বলা হয়, প্রতিপক্ষের লোকজন আবুল হোসেনের ওপর হামলা চালালে তাকে রক্ষা করতে তার স্ত্রী লায়লা পারভীন এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত লায়লা পারভীনকে দ্রুত হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মজর, খালেকসহ জড়িতদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা বা সংঘর্ষের সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

পার্বতীপুরে জমি-জমা নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩

আপডেটের সময়: ০৮:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬