Dhaka ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রূপগঞ্জে আমের ক্যারেটে ফেনসিডিল, ৩৭৭ বোতলসহ গ্রেপ্তার ১ বগুড়ার প্রবীণ সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ জিল্লুর রহমান আর নেই বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫ সোনাতলায় জুলাই-গণ অভ্যর্থনা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি সোনাতলায় তরুণদের মাদকমুক্ত রাখতে ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণের উদ্যোগে ফুটবল বিতরণ পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ৩৬ জুলাই’–৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবসে শহীদদের প্রতি বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি

নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া।

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে একই দিকে যাওয়া আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে পেছনের ট্রাকটির কেবিন দুমড়েমুচড়ে যায়। চালক ও হেলপারসহ চারজন কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। কেবিন কেটে চারজনকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতদের মরদেহ হেফাজতে নিয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২

আপডেটের সময়: ০১:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬