Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা বনি আমিন গ্রেপ্তার সোনাতলায় আড়িয়াঘাট বাঙালি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি? কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল

সংবাদ আজকাল ডেস্ক: প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে তাঁর পরিবার। বুধবার (১২ আগস্ট) বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই। তিনি দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন।

পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বগুড়া জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাবের কেন্দ্রীয় নেতা শাহ মো. শাজাহান আলীসহ অনেকে।

এ ছাড়া বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সম্পাদক শহিদ উন নবী সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, ওয়াহিদ মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা বনি আমিন গ্রেপ্তার

আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল

আপডেটের সময়: ০৭:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬