Dhaka ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দগ্ধ দম্পতি ঢাকায় চিকিৎসাধীন দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ মহাস্থানগড়ের মূর্তি বিতর্ক, অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

সংবাদ আজকাল নিউজ: বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা জুতাপেটার শিকার হয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে দল।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া একাধিক নারী প্রশিক্ষণার্থীর অভিযোগ, তিনি বিভিন্ন সময় মোবাইল ফোনে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর কথাবার্তা বলতেন। পাশাপাশি তাঁদের ফোনে কুরুচিপূর্ণ ও অশালীন বার্তা পাঠাতেন। দীর্ঘদিন ধরে এমন আচরণে বিরক্ত ও বিব্রত ছিলেন কয়েকজন নারী প্রশিক্ষণার্থী।

অভিযোগের একপর্যায়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জবাবদিহির মুখোমুখি করেন। এ সময় এক নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতাপেটা করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমি কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ সামনে আসার পরপরই দল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সবার।

Tag :
জনপ্রিয় পোস্ট

ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দগ্ধ দম্পতি ঢাকায় চিকিৎসাধীন

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

আপডেটের সময়: ০২:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

সংবাদ আজকাল নিউজ: বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা জুতাপেটার শিকার হয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে দল।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া একাধিক নারী প্রশিক্ষণার্থীর অভিযোগ, তিনি বিভিন্ন সময় মোবাইল ফোনে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর কথাবার্তা বলতেন। পাশাপাশি তাঁদের ফোনে কুরুচিপূর্ণ ও অশালীন বার্তা পাঠাতেন। দীর্ঘদিন ধরে এমন আচরণে বিরক্ত ও বিব্রত ছিলেন কয়েকজন নারী প্রশিক্ষণার্থী।

অভিযোগের একপর্যায়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জবাবদিহির মুখোমুখি করেন। এ সময় এক নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতাপেটা করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ঈদুল আযহায় সোনাতলা উপজেলা ও পৌরবাসীকে যুবদল নেতা রনির শুভেচ্ছা

টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমি কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ সামনে আসার পরপরই দল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর