Dhaka ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ২৯২ সময় দেখুন

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার সারিয়াকান্দিতে মিমি বেগম (২৩) নামের এক গৃহবধূ স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল মিয়াকে (৩০) আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একই গ্রামের ওমর আলীর ছেলে রুবেল মিয়ার সঙ্গে মিমি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে আব্দুর রহমান নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে কলহ চলছিল।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ শেষে রুবেল মিয়ার বাড়ি থেকে চিৎকার ও মারামারির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিমি বেগমকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক স্বামী রুবেল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত মিমি বেগমের মা গোলেজা বেগম বলেন, “গত কয়েক মাস ধরে আমার মেয়ের সঙ্গে জামাইয়ের পারিবারিক কলহ চলছিল। ঈদের আগে আমি মেয়েকে নিয়ে যেতে গিয়েছিলাম। কিন্তু সে আমার সঙ্গে আসেনি। সে বলেছিল, ‘আমার যদি মরণ হয় তাহলে এখানেই হবে। যত মারামারিই হোক, আমি স্বামীর বাড়ি ছেড়ে যাবো না।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, “ঘটনার পর অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেফতার করে থানায় আটক রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক

আপডেটের সময়: ০৬:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬