Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি, সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক

মহাস্থানগড়ের মূর্তি বিতর্ক, অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি প্রত্নতাত্ত্বিক মূর্তি আসল নাকি রেপ্লিকা—এ নিয়ে চলমান তদন্তের অগ্রগতি পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তদন্ত কার্যক্রম আরও জোরদার করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম এনে মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ, সংগ্রহ করা তথ্য-উপাত্ত এবং তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। বিষয়টির গুরুত্ব, সংবেদনশীলতা ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনায় তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

এ সময় মূর্তিগুলোর সত্যতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ ও বৈজ্ঞানিক মূল্যায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন করে মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “মহাস্থানগড় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এ বিষয়ে তদন্ত কমিটির সর্বশেষ পরিস্থিতি প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে। আশা করছি, বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বৈঠকে তদন্ত কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ফ্রান্সে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য মহাস্থানগড় জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল। প্রদর্শনী শেষে নিদর্শনগুলো দেশে ফেরত এলেও সেগুলোর যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে নিদর্শনগুলো জাদুঘরের স্টোররুমে সংরক্ষিত অবস্থায় পড়ে থাকে।

গত ১১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে অভিযোগ উত্থাপিত হলে তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন। এরপরই তদন্ত কমিটি গঠন করা হয় এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ

প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সঙ্গে জড়িত এ ঘটনায় স্থানীয় জনগণ, গবেষক ও সংস্কৃতি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে মূর্তিগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

মহাস্থানগড়ের মূর্তি বিতর্ক, অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেটের সময়: ০১:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬