Dhaka ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক ঈদুল আযহায় সোনাতলা উপজেলা ও পৌরবাসীকে যুবদল নেতা রনির শুভেচ্ছা ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক মানবতা ঈদুল আজহায় দেশবাসীকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা মোকামতলায় ৩০০ পিস বুপ্রিনরপিন এম্পোলসহ মাদক কারবারি গ্রেফতার নন্দীগ্রামে দুই শতাধিক দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথে অগ্রগতি, ৩০ দিনের মধ্যে খুলতে পারে হরমুজ প্রণালি, বন্ধ হবে ইরানের টোল আদায় বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ কার্যক্রম পরিদর্শনে আজ রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় আমরা আজ মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনে এসেছি। আশা করছি রাত ২টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ

তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আগামী আরও দুই দিন চলমান থাকবে। এ কাজে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন নিয়োজিত রয়েছে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করবে। নগরবাসী আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে নগর পরিষ্কার করতে সক্ষম হবো।

আরও পড়ুনঃ  এআই যুগে ফ্যাক্ট-চেকিং দক্ষতা জরুরি, জেলা পরিষদ প্রশাসক এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা আস্থা রাখবেন এবং বর্জ্য অবশ্যই পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ৭৩৬টি ট্রিপের মাধ্যমে মোট ৩ হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার

পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

আপডেটের সময়: ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ কার্যক্রম পরিদর্শনে আজ রাজধানীর মিরপুর সিরামিক রোড এলাকায় যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির বর্জ্য দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন। তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় আমরা আজ মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শনে এসেছি। আশা করছি রাত ২টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ঈদুল আযহায় সোনাতলা উপজেলা ও পৌরবাসীকে যুবদল নেতা রনির শুভেচ্ছা

তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আগামী আরও দুই দিন চলমান থাকবে। এ কাজে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন নিয়োজিত রয়েছে। নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন। সেখান থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করবে। নগরবাসী আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে নগর পরিষ্কার করতে সক্ষম হবো।

আরও পড়ুনঃ  ঝড়ে ক্ষতিগ্রস্ত কুদ্দুসের বসতবাড়ি, সরকারি সহায়তার আশায় ক্ষতিগ্রস্ত পরিবার

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির ৭২ ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা আস্থা রাখবেন এবং বর্জ্য অবশ্যই পলিব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখবেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ৭৩৬টি ট্রিপের মাধ্যমে মোট ৩ হাজার ১৫৮ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির ২ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ