Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩ বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন সোনাতলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন জমির বিরোধে শিবগঞ্জে ঝরল দুই প্রাণ পার্বতীপুরে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন সোনাগাজীতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে তাণ্ডব, বিদ্যুৎ বিপর্যয় বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার শীতলক্ষ্যার ঘাটে ময়লার পাহাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন ৪০ বছর পর দখলমুক্ত শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪১ শতক জমি

পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম রেজওয়ানুল হক। তিনি বক্তব্যে বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করা সময়ের দাবি। জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন এবং মাহমুদ হোসাইন রাজু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” তৃণমূল পর্যায়ে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত নানা সেবা ও তথ্য জনগণের কাছে সহজলভ্য করতেও এ আয়োজন কার্যকর হবে।

উদ্বোধনী আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ ভূমি সেবা বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরির চেষ্টা, গ্রেফতার ৩

পার্বতীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে “ভূমি সেবা সপ্তাহ ২০২৬” উদ্বোধন

আপডেটের সময়: ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬