Dhaka ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা সোনাতলায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পার্বতীপুরে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণে এইচবিবি (HBB) করণের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

২০২৫–২০২৬ অর্থবছরের “গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় রামরায়পুর চৌধুরীপাড়া থেকে পিয়ুস আমবাগান হয়ে মালীপাড়া অভিমুখী বনকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পটির কার্যাদেশ মূল্য ধরা হয়েছে ৩৪ লাখ ৩০ হাজার ৫১ টাকা ৯৫ পয়সা। উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে মেসার্স আলী টিম্বার।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

স্থানীয়দের আশা, রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল সহজ হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

পার্বতীপুরে ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের উদ্বোধন

আপডেটের সময়: ০২:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬