Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা সোনাতলায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব সোনাতলার বালুয়ায় ৬ পূজামণ্ডপ পরিদর্শন, অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাবার পর প্রাণ গেল ৭ বছরের শিশু ‘কথার’

সংবাদ আজকাল নিউজ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যুর একদিন পর মারা গেছে সাত বছরের শিশু কন্যা কথা।

বুধবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

চিকিৎসক জানান, কথার শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে গত ১১ মে সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কথার বাবা মো. কালাম (৩৫)। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ১০ মে সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। আহতদের মধ্যে ছিলেন কালামের স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) ও মেয়ে মুন্নি (১০)।

বর্তমানে সায়মার শরীরের ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সবজি বিক্রেতা মো. কালাম পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাবার পর প্রাণ গেল ৭ বছরের শিশু ‘কথার’

আপডেটের সময়: ০৯:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬