Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবকের পায়ের রগ কর্তন, থানায় মামলা তীব্র গরমে এসএসসি কেন্দ্রগুলোতে অভিভাবকদের শরবত বিতরণ, ছাত্রদল নেতা রবিনের ব্যতিক্রমী উদ্যোগ বগুড়ার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত সন্তানের জন্য দুধ, মা-স্ত্রীর কাপড় আনতে গিয়ে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার জঙ্গলে ঝালকাঠিতে শহীদ শরীফ ওসমান হাদীর বিচার দাবিতে সভা ও বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে মুখোশধারীদের হামলায় নিহত ১, আটক ১ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

সংবাদ আজকাল নিউজ: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার নাহিদুর রহমান (৩২)।

বুধবার (১৩ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই চক্রের সদস্য।

আরও পড়ুনঃ  দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ডিবির ওসি ইকবাল বাহার জানান, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ  পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান, আটক ১

তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় চার দফা দাবিতে শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৮:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬