Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি, সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

সংবাদ আজকাল নিউজ: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার নাহিদুর রহমান (৩২)।

বুধবার (১৩ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই চক্রের সদস্য।

আরও পড়ুনঃ  সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

ডিবির ওসি ইকবাল বাহার জানান, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩

বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৮:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬