Dhaka ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

সোনাতলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি গড়ে তোলার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রমাণিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষিকাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, জোড়গাছা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাভেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাদ, তেকানি চুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন এবং বালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন আনজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প একটি যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ। কৃষিকে রপ্তানিমুখী ও বাণিজ্যিকীকরণে পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করে তুলতেও এ প্রকল্প সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

সোনাতলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি গড়ে তোলার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের

আপডেটের সময়: ০৭:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬