Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

পার্বতীপুরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল-রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রি, পচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামারি ট্রায়ালের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ নবী, দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে পচা মিষ্টি ও দই সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং প্রয়োজনীয় লেবেল ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। জব্দ করা খাদ্যপণ্যের মধ্যে ছিল মিষ্টি, দই, রসমালাই, ডালডা, কেমিক্যালযুক্ত পাউরুটি এবং লেবেলবিহীন বিভিন্ন খাদ্যসামগ্রী।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

পার্বতীপুরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬