Dhaka ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বদলগাছীতে সিএনজি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই চালক সোনাতলায় জাতীয়তাবাদী অটো-রিক্সা ভ্যান শ্রমিক দলের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মিলন ও সম্পাদক রায়হান জয়পুরহাট সীমান্তের শূন্য রেখা থেকে তিন বাংলাদেশি উধাও, বিজিবি-গ্রামবাসীর বক্তব্যে ভিন্নতা বন্যার্তদের পাশে গাজীপুর, ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে

পার্বতীপুরে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় কৃষি আধুনিকায়ন, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে জোর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৭২ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-এ কৃষি খাতকে আধুনিক, লাভজনক ও টেকসই করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER)” প্রকল্পের কংগ্রেস ২০২৬।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা হলরুমে কংগ্রেসের কার্যক্রম শুরু হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হলরুমে গিয়ে শেষ হয়। এতে কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, নারী উদ্যোক্তা ও যুবসমাজের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক আফজাল হোসেন। সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।

প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি উল্লেখ করেন, PARTNER প্রকল্প কৃষিকে টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে ইউএনও সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং যুবসমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

কংগ্রেসে পুষ্টিকর ও উচ্চমূল্যের ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা জানান, PARTNER প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, ফিল্ড স্কুল কার্যক্রম এবং প্রযুক্তিগত সহায়তা জোরদার করা হচ্ছে, যা কৃষি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পার্বতীপুরসহ দিনাজপুর জেলার কৃষিকে আধুনিক, টেকসই ও লাভজনক করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের

পার্বতীপুরে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় কৃষি আধুনিকায়ন, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে জোর

আপডেটের সময়: ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬