
তালামীযে ইসলামিয়ার পক্ষকালব্যাপী দাওয়াতি কর্মসূচি ও সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র পক্ষকালব্যাপী দাওয়াতি কর্মসূচি ও সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ৯ আগস্ট, ২০২৫ ঈসায়ী, শনিবার, সিলেট মহানগরীর ২০, ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩০, ৪০ ও ৪২ নং ওয়ার্ড সফর করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন এর নেতৃত্বে প্রতিনিধি দলে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ, মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ-অফিস সম্পাদক এস এম আলী আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরকান খান মোহন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাঈম আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এজাজুল আম্বিয়া, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান, সাইফ উদ্দিন, সদস্য- আলী আশরাফ, ছালিম আহমদ, সুহুল আমীন জুয়েল, আবু তাহের প্রমুখ।
প্রতিবেদকের নাম 










