Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সোনাতলায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন ঢাবি অধ্যাপক আহসান হাবিব সোনাতলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মারামারিতে আহত ৩ নারী; থানায় পাল্টাপাল্টি অভিযোগ পার্বতীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল চন্দ্রের বিরুদ্ধে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই

শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২৫৫ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে বিমানবন্দর এনএসআই, কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অংশ নেয়।

কাস্টমস সূত্র জানায়, অভিযানে মোট ১ হাজার ১২৮ কার্টন সিগারেট এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

আটক যাত্রীরা হলেন- সেলিম উল্লাহ, রায়হান উদ্দিন ও মনসুরুল আলম। উদ্ধার করা পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের নজরদারি অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখল ও খাস জমি দিয়ে মেটানোর অভিযোগ, তিন ভাইয়ের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি

শাহ আমানতে নিষিদ্ধ বিউটি ক্রিম ও ২২ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেটের সময়: ০৭:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬