Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের আটক বগুড়ার কাহালুর ২৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট আট মাস পর মিললো মাত্র এক কার্টুন ওষুধ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাবার পর প্রাণ গেল ৭ বছরের শিশু ‘কথার’ গোয়ালন্দে ‘ধলতা’ প্রথা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ সড়কে চরম দুর্ভোগ ভোগান্তিতে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ রংপুরে উদ্বোধনের অপেক্ষায় আধুনিক কসাইখানা, চলছে পরীক্ষামূলক জবাই বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে হামলা, ইউএনও-ওসিসহ আহত ১৫ ১৫ দিনেও মেলেনি এনজিও কর্মীর সন্ধান, মানববন্ধনে স্ত্রীর আহাজারি

রংপুরে বিজিবির মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ আজকাল ডেস্কঃ সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে চিলাহাটী, কেতকীবাড়ী ও কালীগঞ্জ সীমান্ত এলাকার বিভিন্ন এতিমখানার প্রায় ৪০ জন শিক্ষার্থীর হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  রংপুরে উদ্বোধনের অপেক্ষায় আধুনিক কসাইখানা, চলছে পরীক্ষামূলক জবাই

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (এডি) মোঃ আব্দুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেতকীবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণ নিশ্চিত করাও বিজিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট এতিমখানার প্রধান শিক্ষক বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক এতিম শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়। বিজিবির এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের আটক

রংপুরে বিজিবির মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ

আপডেটের সময়: ০৬:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬