Dhaka ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৪ সময় দেখুন

অনলাইন ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে নারচী ইউনিয়নের সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

মানববন্ধনে বক্তব্য রাখেন নারচী মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিল আফরুজা খানম, শিক্ষক রাশেদুজ্জামান, মাহবুব, ফিরদাউস, নুর আলম ও শিহাব। এছাড়া সচেতন যুব সমাজের পক্ষে বক্তব্য দেন মো. স্বাধীন মিয়া।

আরও পড়ুনঃ  বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। এজন্য সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন

আপডেটের সময়: ০৮:৩৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬