Dhaka ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে টানা বর্ষণে সর্বস্বান্ত তরুণ উদ্যোক্তা, নষ্ট ৩০০ পেঁপে গাছ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মাদক কারবার বন্ধের দাবিতে পার্বতীপুরে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি কাজী রফিকুল ইসলামের পার্বতীপুরে মা-মেয়ে হত্যা, অভিযুক্তদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড, শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

সংবাদ আজকাল ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ এর আয়োজনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​শনিবার (১৩ জুন) দুপুরে সোনাতলা পৌর এলাকা নিত্যনন্দনপুর গ্রামে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম.আহসানুল তৈয়ব জাকির।

​উদ্বোধনী অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রধান সহকারী শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেস বর্মন, নিম্নমান সহকারী আব্দুল ওয়াজিদ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি  আহসান হাবীব মোহন, সাধারণ সম্পাদক মুশফিকুর আলম সিজু, বালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা, এস এম আব্দুল হাদী, রুহুল আমিন রঞ্জু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অঞ্জনা খান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, বালুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা সাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্বোধন কক্সবাজারে করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা সোনাতলায় এই সবুজায়ন কর্মসূচি শুরু হলো। জেলার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

​গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক যত্নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, কেবল বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বেশি করে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।

​কর্মসূচির প্রথম দিনে সোনাতলা পৌর এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জেলা পরিষদ প্রশাসন সূত্রে জানা গেছে, এই কার্যক্রম এখানেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে এই বৃক্ষরোপণ অভিযান জোরদার করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নন্দীগ্রামের সবুজ প্রান্তরে শামুকখোল পাখির ঝাঁক, মুগ্ধ স্থানীয়রা

বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

আপডেটের সময়: ০৮:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬