Dhaka ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএসএফের পুশইন, জিরো লাইনে মানবিক সংকট ডেঙ্গু প্রতিরোধে বগুড়া সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান, নগরে জন-সচেতনতামূলক র‍্যালি সোনাতলায় দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক- জাকির বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন সাবেক মেয়র আইভী, সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীর অভিপ্রায় বাস্তবায়নে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু পার্বতীপুর উপজেলা এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন

সোনাতলায় দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক- জাকির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার নতুন ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটি নির্মিত হলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

আরও পড়ুনঃ  রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এ কে এম আহসানুল হাবীব রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক হক্কানি, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সোনাতলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ও আহসান হাবীব রতন।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম লাজু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোহাদ্দেত হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর অভিপ্রায় বাস্তবায়নে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে মাদরাসাটির অবকাঠামোগত উন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। একই সঙ্গে দ্বীনি শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিএসএফের পুশইন, জিরো লাইনে মানবিক সংকট

সোনাতলায় দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদ প্রশাসক- জাকির

আপডেটের সময়: ০৮:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর দারুস সালাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার নতুন ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটি নির্মিত হলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা