Dhaka ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়ায় প্রয়াত শ্রমিক দল নেতা আল আমিনের পরিবারের পাশে মাইনুল ইসলাম সাদিক

এস এম দৌলত, বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক প্রয়াত আল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম সাদিক।

বুধবার (২৭ মে) বিকেলে এরুলিয়া ইউনিয়নে মরহুম আল আমিনের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রথমে মরহুম আল আমিনের কবর জিয়ারত করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন মাইনুল ইসলাম সাদিক।

এ সময় তিনি বলেন, “আল আমিন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন ত্যাগী সহযোদ্ধাকে হারিয়েছি। তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ আল আমিনের মৃত্যুর পর তাঁর পরিবার আর্থিক সংকটে পড়ে। তাদের বসবাসের ঘরটিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় এলাকাবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আল রিয়াদ, শিল্প ও বাণিজ্যিক সম্পাদক আতাউর রহমান, এরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সিরাজুল, মিরাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বগুড়ায় প্রয়াত শ্রমিক দল নেতা আল আমিনের পরিবারের পাশে মাইনুল ইসলাম সাদিক

আপডেটের সময়: ০৪:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬