Dhaka ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশব্যাপী প্রতিবছর ৫ কোটি করে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে কক্সবাজার ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে প্রধানমন্ত্রী একটি গর্জন গাছের চারা সহ ২২১০ টি রোপণের মাধ্যমে দেশব‍্যাপী তিনি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত,পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল উদ্দিনসহ স্থানীয় সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ সদস্য ও সংসদ সদস্যবৃন্দ ১১টি দেশীয় প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। মালুমঘাটে এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল।

প্রথম পর্যায়ে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরে সারাদেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৪:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬