Dhaka ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন ২০২৬) জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়া বাড়ীতে এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল বারী তালুকদার বেলাল, সিনিয়র সহ-সভাপতি এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম,আর ইসলাম স্বাধীন, মোরশেদ মিলটন এমপি, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, সদস্য অধ্যাপক আশরাফ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা হামিদুল হক।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জিয়া বাড়ী প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন

আপডেটের সময়: ০৯:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬