Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫ সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২ বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

সংবাদ আজকাল নিউজ: বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা জুতাপেটার শিকার হয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে দল।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া একাধিক নারী প্রশিক্ষণার্থীর অভিযোগ, তিনি বিভিন্ন সময় মোবাইল ফোনে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর কথাবার্তা বলতেন। পাশাপাশি তাঁদের ফোনে কুরুচিপূর্ণ ও অশালীন বার্তা পাঠাতেন। দীর্ঘদিন ধরে এমন আচরণে বিরক্ত ও বিব্রত ছিলেন কয়েকজন নারী প্রশিক্ষণার্থী।

অভিযোগের একপর্যায়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জবাবদিহির মুখোমুখি করেন। এ সময় এক নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতাপেটা করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমি কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ সামনে আসার পরপরই দল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সবার।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ

আপডেটের সময়: ০২:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

সংবাদ আজকাল নিউজ: বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা জুতাপেটার শিকার হয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দিয়েছে দল।

অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ  দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া একাধিক নারী প্রশিক্ষণার্থীর অভিযোগ, তিনি বিভিন্ন সময় মোবাইল ফোনে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর কথাবার্তা বলতেন। পাশাপাশি তাঁদের ফোনে কুরুচিপূর্ণ ও অশালীন বার্তা পাঠাতেন। দীর্ঘদিন ধরে এমন আচরণে বিরক্ত ও বিব্রত ছিলেন কয়েকজন নারী প্রশিক্ষণার্থী।

অভিযোগের একপর্যায়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জবাবদিহির মুখোমুখি করেন। এ সময় এক নারী প্রশিক্ষণার্থী তাঁকে জুতাপেটা করেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ঘটনা ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমি কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ সামনে আসার পরপরই দল বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন