Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মহসিন আলী পার্বতীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) দিবসটি উপলক্ষে পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসের শুরুতে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি পার্বতীপুর পুরাতন বাজার থেকে বের হয়ে বাস টার্মিনাল হয়ে নতুন বাজার প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, অটোরিকশা ও ভ্যানচালক, হোটেল শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটোরিকশা-ভ্যান ও হোটেল শ্রমিকদের সভাপতি এবং পৌর মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান সিয়াম। তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিলসহ শ্রমিক কল্যাণে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর

পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

আপডেটের সময়: ০১:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬