Dhaka ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ইউনিট পুনর্গঠনে বগুড়া ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা সাংগঠনিক গতি বাড়াতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত কর্মী চান- আজিজুর রহমান জাকির সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সোনাতলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং প্রতিরোধে উঠান বৈঠক সোনাতলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পার্বতীপুরে ৫ কৃষকের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪২৫ সময় দেখুন

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় হরিপুর এলাকায় পাঁচ কৃষকের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ শুরু হয়েছে। এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় কৃষি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাষ কার্যক্রমে অংশ নিয়েছেন কৃষক বকুল হোসেন, মমিনুর মন্ডল, আক্তার হোসেন, আইয়ুব আলী ও ওবায়দুর রহমান। তারা প্রথমবারের মতো পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে গ্রীষ্মকালীন পিঁয়াজ আবাদ শুরু করেছেন।

কৃষি বিভাগের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় এই চাষাবাদ পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন কৃষি সুপারভাইজার শাহাবুদ্দিন।

কৃষকরা জানান, এটি তাদের জন্য নতুন উদ্যোগ হলেও কৃষি বিভাগের সহায়তায় তারা আশাবাদী। সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনায় ভালো ফলন পাওয়া সম্ভব হবে বলে তারা মনে করছেন।

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন বলেন, এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও কৃষক গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষে আগ্রহী হবেন। এতে এলাকায় কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

পার্বতীপুরে ৫ কৃষকের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ শুরু

আপডেটের সময়: ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬