Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫ সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২ বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক মানবতা ঈদুল আজহায় দেশবাসীকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, সোনাতলা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাতলা উপজেলা, সোনাতলা পৌরসভাসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংবাদ আজকাল অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সোনাতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ঈদুল আজহার ত্যাগ ও কুরবানির শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আঃ), হযরত হাজেরা (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ)-এর অনন্য ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের স্মৃতিকে ধারণ করেই উদযাপিত হয় এই মহান ঈদ।

তিনি আরও বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের হিংসা, অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই এই ঈদের মূল প্রতিপাদ্য। সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আজহার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের উচিত দেশ, সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারলেই একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

সবশেষে সংবাদ আজকাল অনলাইন পত্রিকার পক্ষ থেকে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানান সাবেক এই মেয়র।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাকের টাকা ব্যাংকে জমা না দিয়ে পালালেন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক মানবতা ঈদুল আজহায় দেশবাসীকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর শুভেচ্ছা

আপডেটের সময়: ০৯:১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

স্টাফ রিপোর্টার, সোনাতলা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাতলা উপজেলা, সোনাতলা পৌরসভাসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংবাদ আজকাল অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সোনাতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ঈদুল আজহার ত্যাগ ও কুরবানির শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আঃ), হযরত হাজেরা (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ)-এর অনন্য ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের স্মৃতিকে ধারণ করেই উদযাপিত হয় এই মহান ঈদ।

তিনি আরও বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের হিংসা, অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই এই ঈদের মূল প্রতিপাদ্য। সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আজহার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২