Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের ইন্তেকাল টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের আটক বগুড়ার কাহালুর ২৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট আট মাস পর মিললো মাত্র এক কার্টুন ওষুধ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাবার পর প্রাণ গেল ৭ বছরের শিশু ‘কথার’ গোয়ালন্দে ‘ধলতা’ প্রথা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ সড়কে চরম দুর্ভোগ ভোগান্তিতে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা বগুড়ায় ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ রংপুরে উদ্বোধনের অপেক্ষায় আধুনিক কসাইখানা, চলছে পরীক্ষামূলক জবাই বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে হামলা, ইউএনও-ওসিসহ আহত ১৫

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর পূর্বের অবস্থা ফিরে যেতে চায় না। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১১ আসন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করে নিবে।

উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “আমি ঢাকা-১১ আসনকে চাঁদাবাজমুক্ত, নিরাপদ, পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।
প্রতিবেদক;
মোহাম্মদ জাকির হোসাইন, সুরমা দর্পণে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের ইন্তেকাল

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে -পীর সাহেব চরমোনাই

আপডেটের সময়: ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫