Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান টিউবওয়েল বিকল, দুর্ভোগে আদমদীঘি হাসপাতালের রোগী-স্বজন প্রিপেইড মিটার রিচার্জে নতুন ভোগান্তি, দোকানমুখী পার্বতীপুরের গ্রাহকরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, সারিয়াকান্দির নারচীতে র‍্যালি ও মানববন্ধন গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী সোনাতলায় ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রেলের সুনাম রক্ষার লড়াই থেকে এবার ন্যায়বিচারের আন্দোলনে মনিরুজ্জামান মনির গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নন্দীগ্রামে সমন্বিত কর্মশালা বিচারের দাবিতে উত্তপ্ত মোকামতলা, সড়ক অবরোধে স্থানীয়রা

সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি

সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়ার সোনাতলায় চলমান এসএসসি পরীক্ষায় ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারিত সেট কোড-১ এর পরিবর্তে ভুলবশত সেট কোড-৩ দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ওই কেন্দ্রে মোট ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৮ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৫ জন।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা পাশ্ববর্তী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি ওই কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ আব্দুল হাই জানান, পাশের কেন্দ্রে ভুল সেট কোডে পরীক্ষা নেওয়ার প্রভাব তাদের প্রতিষ্ঠানে পড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের স্কুলে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে।

এদিকে ঘটনার পর ট্যাগ অফিসার মো. আব্দুল লতিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিক্ষার্থীদের দাবি, তার গাফিলতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত জামান ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, অনিচ্ছাকৃতভাবে নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, ঘটনার পরপরই কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবগঠিত বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল

সোনাতলায় ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যহতি

আপডেটের সময়: ০৮:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬