Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি, সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ সোনাতলায় চাঁদা দাবির অভিযোগে দোকান ভাঙচুর, টাকা লুট ও বাড়িতে হামলার অভিযোগ সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২২ সময় দেখুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. শামিনুর ইসলাম শামীম। তিনি সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর হাসপাতাল রোডের ২ নম্বর ওয়ার্ডের ৪৪৬ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা মো. মাহাবুবুর আলম (বুলু)-এর ছেলে।

আরও পড়ুনঃ  সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের রায়ে শামিনুর ইসলাম শামীমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের পর তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান ছিল।

আরও পড়ুনঃ  সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ

বৃহস্পতিবার সোনাতলা থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আসামিকে থানায় নিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. শামিনুর ইসলাম শামীম। তিনি সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর হাসপাতাল রোডের ২ নম্বর ওয়ার্ডের ৪৪৬ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা মো. মাহাবুবুর আলম (বুলু)-এর ছেলে।

আরও পড়ুনঃ  সোনাতলায় সাংবাদিক সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, সাইফুলের প্রতিবাদ

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের রায়ে শামিনুর ইসলাম শামীমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের পর তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান ছিল।

আরও পড়ুনঃ  সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার সোনাতলা থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আসামিকে থানায় নিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার