Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোকামতলায় ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সোনাতলা পৌরসভায় ৫২ লাখ টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্বাচন, অনলাইনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় ফারিয়ার মানববন্ধন পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী  নুসরাতের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বালুয়াহাটে মানববন্ধন গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দ মিছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির ধন্যবাদ নিকারের অনুমোদন পেল মোকামতলা উপজেলা, আনন্দে মুখর জনপদ নিকার বৈঠকে অনুমোদন, বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার

সোনাতলা পৌরসভায় ৫২ লাখ টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্বাচন, অনলাইনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের এডিপি’র অর্থায়নে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদার নির্বাচনে অনলাইনের মাধ্যমে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে পৌরসভা অডিটরিয়ামে এ লটারির কার্যক্রম সম্পন্ন হয়। জানা গেছে, এডিপি’র আওতায় ১০টি প্যাকেজের বিপরীতে মোট ৫২ লাখ ২৫ হাজার টাকার উন্নয়ন কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, পৌর প্রকৌশলী হুমায়ুন কবির, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ এবং পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু।

আরও পড়ুনঃ  পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বকুল ইসলাম, উপজেলা জিসাসের সভাপতি ইমরান আলীসহ বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন বলেন, “পৌরসভার উন্নয়ন কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই অনলাইনের মাধ্যমে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য ঠিকাদার নির্বাচন করা হচ্ছে, যাতে উন্নয়ন কাজের গুণগত মান বজায় থাকে এবং জনগণ এর সুফল ভোগ করতে পারে।”

আরও পড়ুনঃ  নিকার বৈঠকে অনুমোদন, বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার

পৌর প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, “এডিপি’র আওতায় যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করতে পৌরসভা সর্বোচ্চ গুরুত্ব দেবে। কাজের প্রতিটি ধাপে তদারকি জোরদার করা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজের সুযোগ না থাকে।”

আরও পড়ুনঃ  ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়ন কাজ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই অনলাইনের মাধ্যমে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। এতে যোগ্য ঠিকাদার নির্বাচন সহজ হওয়ার পাশাপাশি অনিয়মের সুযোগও কমে আসবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মোকামতলায় ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সোনাতলা পৌরসভায় ৫২ লাখ টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্বাচন, অনলাইনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:৫১:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের এডিপি’র অর্থায়নে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদার নির্বাচনে অনলাইনের মাধ্যমে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে পৌরসভা অডিটরিয়ামে এ লটারির কার্যক্রম সম্পন্ন হয়। জানা গেছে, এডিপি’র আওতায় ১০টি প্যাকেজের বিপরীতে মোট ৫২ লাখ ২৫ হাজার টাকার উন্নয়ন কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে।

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন, পৌর প্রকৌশলী হুমায়ুন কবির, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ এবং পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু।

আরও পড়ুনঃ  নুসরাতের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বালুয়াহাটে মানববন্ধন

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক বকুল ইসলাম, উপজেলা জিসাসের সভাপতি ইমরান আলীসহ বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন বলেন, “পৌরসভার উন্নয়ন কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই অনলাইনের মাধ্যমে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য ঠিকাদার নির্বাচন করা হচ্ছে, যাতে উন্নয়ন কাজের গুণগত মান বজায় থাকে এবং জনগণ এর সুফল ভোগ করতে পারে।”

আরও পড়ুনঃ  বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণা