Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীর অভিপ্রায় বাস্তবায়নে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু পার্বতীপুর উপজেলা এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, সেচ মটরের তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

সংবাদ আজকাল নিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম রামজীবন গ্রামের বাসিন্দা মানিক মিয়ার জামাতা।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ীদের ঈদের শুভেচ্ছা বিনিময়

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে বর্গা জমির ধান কাটার কাজে এসেছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বাঁশে আগুন ধরে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে পড়েন।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, সেচ মটরের তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা

ঘটনাটি দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

আপডেটের সময়: ০১:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

সংবাদ আজকাল নিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম রামজীবন গ্রামের বাসিন্দা মানিক মিয়ার জামাতা।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, সেচ মটরের তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে বর্গা জমির ধান কাটার কাজে এসেছিলেন। কাজ শেষে সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে বাঁশে আগুন ধরে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে পড়েন।

আরও পড়ুনঃ  গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা

ঘটনাটি দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে বালুভর্তি ১০ চাকার ট্রাক উল্টে পড়ে, অল্পের জন্য রক্ষা