Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ পার্বতীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সহায়তার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারের ইসলামপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি, দগ্ধ দম্পতি ঢাকায় চিকিৎসাধীন দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ মহাস্থানগড়ের মূর্তি বিতর্ক, অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি নাসির উদ্দীন (২৫), তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরি”-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১৮টি মিনি কাটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকার চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  কুরবানীর গোস্ত আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সদরপুরের মৎস্যজীবী আব্দুস সাত্তার

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তাঁতী দল নেতার বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আপডেটের সময়: ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি নাসির উদ্দীন (২৫), তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরি”-এর সহায়তায় গাড়িটির সামনের বাম্পারের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১৮টি মিনি কাটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকার চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগে জুতাপেটার শিকার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি ও শোকজ