Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা বনি আমিন গ্রেপ্তার সোনাতলায় আড়িয়াঘাট বাঙালি নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বগুড়ায় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কাওছার লিংকনকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার শহরে ভ্যানভর্তি পাকা পেঁপে, প্রাকৃতিকভাবে পাকানো নাকি রাসায়নিকের ঝুঁকি? কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম সোনাতলায় আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাকিরের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল নন্দীগ্রামে গভীর রাতে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১ ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি, বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (২ মে ২০২৬) সকাল ১০টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

জানা যায়, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান ও প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তাঁর বাবা। সময়ের ব্যবধানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় দীর্ঘদিন পর পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এই মসজিদ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পরিবারের স্মৃতি এবং এলাকার মানুষের বিশ্বাসের প্রতীক।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা বনি আমিন গ্রেপ্তার

বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন

আপডেটের সময়: ০১:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬