Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক বগুড়ায় কলোনি ব্যবসায়ী বণিক সমিতি গঠনে মতবিনিময় সভা, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সারিয়াকান্দিতে ৬ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন দাবি সারজিস আলমের নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধী রুবির মরদেহ, হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বগুড়া বেকারী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ এ কেমন নিষ্ঠুরতা! নরসিংদীতে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়ায় নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং ফলজ-বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় দুপচাঁচিয়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে ‘নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষায় ২২ মিনিট দেরিতে প্রশ্ন বিতরণ, গাবতলীর এসিল্যান্ড প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

অনুষ্ঠানে (বাপা) বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ তালুকদার, অধ্যাপক মোহতাসিম বিল্লাহ শিমুল, শিক্ষাবিদ পিজুস চন্দ্র এবং এনজিও ‘সোভা’র নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। পরে দুপচাঁচিয়া থানার পাশে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬