Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বিদেশ থেকে ফিরে ড্রাগন ফল চাষে সাফল্য, টেকনাফে বদলে গেল প্রবাসীর জীবন জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫ সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, গাঁজাসহ আটক ২ বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন

বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

অনলাইন ডেস্ক: সংবাদ প্রকাশে কাউকে ভয় না পাওয়া এবং ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠানের তোষামোদ না করার আহ্বান জানিয়েছেন বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, সব ধরনের ভয়ভীতি, চাপ ও লোভ-লালসা উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। তাহলেই সাংবাদিক সমাজের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মঙ্গলবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ‘১৬ জুন সংবাদপত্রের কালোদিবস’ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত এক সাংবাদিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন সরকার বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করেছিল। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। তারা অভিযোগ করেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিভিন্ন আইন ও নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করে এবং সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কর্মসূচির আওতায় সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা করতে হলে অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। দেশে যেন আর কোনো সাংবাদিক হত্যা, নির্যাতন বা লাঞ্ছনার শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ  প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ ও মতিউল ইসলাম সাদী, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বগুড়ায় নিমগাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় সংবাদপত্রের কালোদিবসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

আপডেটের সময়: ০৯:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অনলাইন ডেস্ক: সংবাদ প্রকাশে কাউকে ভয় না পাওয়া এবং ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠানের তোষামোদ না করার আহ্বান জানিয়েছেন বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, সব ধরনের ভয়ভীতি, চাপ ও লোভ-লালসা উপেক্ষা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। তাহলেই সাংবাদিক সমাজের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মঙ্গলবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ‘১৬ জুন সংবাদপত্রের কালোদিবস’ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত এক সাংবাদিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন সরকার বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করেছিল। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। তারা অভিযোগ করেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিভিন্ন আইন ও নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করে এবং সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে সোনাতলায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা করতে হলে অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। দেশে যেন আর কোনো সাংবাদিক হত্যা, নির্যাতন বা লাঞ্ছনার শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ  প্রতিশোধে অতীত ফেরে না, দেশ গড়াই হোক আমাদের লক্ষ্য’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ ও মতিউল ইসলাম সাদী, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সুষম উন্নয়নে সরকার কাজ করছে, বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম