Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মালামাল চুরি, সাঘাটায় সন্দেহভাজন গ্রেপ্তার সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল ৪ মাসের শিশু মাহিন আনাস

বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আরও পড়ুনঃ  সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা।

আরও পড়ুনঃ  সোনাতলায় বার্মিজ টিপ চাকুসহ যুবক আটক

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলা।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পরে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

আয়োজকেরা জানান, শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। শিশুদের অধিকার সুরক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বও এ কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়।

৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় বগুড়ায় পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩

বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

আপডেটের সময়: ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আরও পড়ুনঃ  সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এ ছাড়া উপস্থিত ছিলেন শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা।

আরও পড়ুনঃ  সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে গত ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলা।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পরে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে ৮০ গাছ কাটার অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন