Dhaka ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, আসামি গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের সোনাতলায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে ইবিতে ডকুমেন্টারি প্রদর্শনী বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি রেজাউল করীম বাদশা ভারতের কেরালায় প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ফাতিমা নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পার্বতীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অটোরিকশা পার্বতীপুরে ডেইরি খাতে নতুন দিগন্ত, এল.ডি.ডি.পি প্রকল্পে খামারিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ করেন এমপি এ.জেড.এম. রেজওয়ানুল হক ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে

বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং মোট ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখে বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযান চালানো হয়। মামলার বাদী অভিযোগ করেন, ২৫ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এক অজ্ঞাত যাত্রীকে নিয়ে তিনি বগুড়ার টিএমএসএস হাসপাতালে যান। সেখানে যাত্রীর পরিচিত আরেক ব্যক্তি এসে তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর ওই যাত্রী নিজেকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে বাদীকে ভয়ভীতি দেখিয়ে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনার কথা বলে পাঠায় এবং তার মোবাইল ফোন রেখে দেয়। পরে বাদী ফিরে এসে দেখেন তার ইজিবাইক ও যাত্রী উধাও।

আরও পড়ুনঃ  পার্বতীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অটোরিকশা

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা নং-২৭, তারিখ ৫ মে ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ১৭০/৩৭১ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় ডিবি ও থানা পুলিশ যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোর ৫টা ৪৫ মিনিটে সদর থানার চারমাথা এলাকায় অবস্থিত খাজা হাইওয়ে হোটেলে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  সারিয়াকান্দি ও সোনাতলায় ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এমপির সুপারিশ

এ সময় চক্রের মূল সদস্য পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলো—মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০) ও নিজাম (৪৬)। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ওয়াকিটকি সেট, চার্জার, অতিরিক্ত ব্যাটারি, একটি প্রাইভেটকার (চাবিসহ), ছয়টি অটো গাড়ির চাবি, পাঁচটি বাটন মোবাইল, একটি স্মার্টফোন, একটি হাতুড়ি ও একটি কালো কসটেপ উদ্ধার করে জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বগুড়া থেকে চারটি ইজিবাইক ছিনতাই করে রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় বিক্রি করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক ক্রয়কারী ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করা হয়। জাহিদুল ইসলামের দোকান থেকে বাদীর ইজিবাইকসহ মোট চারটি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে ইবিতে ডকুমেন্টারি প্রদর্শনী

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও দস্যুতার মামলা রয়েছে। সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, মামুন শিকদারের বিরুদ্ধে একটি, মিঠু পাটোয়ারীর বিরুদ্ধে দুটি, জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি এবং নিজামের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় ভুয়া ডিবি-পুলিশ-সাংবাদিক পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৪:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ডিবি, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কৌশলে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং মোট ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ তারিখে বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে অভিযান চালানো হয়। মামলার বাদী অভিযোগ করেন, ২৫ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এক অজ্ঞাত যাত্রীকে নিয়ে তিনি বগুড়ার টিএমএসএস হাসপাতালে যান। সেখানে যাত্রীর পরিচিত আরেক ব্যক্তি এসে তাদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর ওই যাত্রী নিজেকে বগুড়া সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে বাদীকে ভয়ভীতি দেখিয়ে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনার কথা বলে পাঠায় এবং তার মোবাইল ফোন রেখে দেয়। পরে বাদী ফিরে এসে দেখেন তার ইজিবাইক ও যাত্রী উধাও।

আরও পড়ুনঃ  মৌখিক নির্দেশে নিলাম ছাড়াই গাছ বিক্রি, পীরগাছায় সিএইচসিপির বিরুদ্ধে অভিযোগ

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা নং-২৭, তারিখ ৫ মে ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ১৭০/৩৭১ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় ডিবি ও থানা পুলিশ যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোর ৫টা ৪৫ মিনিটে সদর থানার চারমাথা এলাকায় অবস্থিত খাজা হাইওয়ে হোটেলে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরে সাইনবোর্ড, বগুড়ায় তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা