Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মধুখালীতে ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা, দুই হাত কুপিয়ে টাকা ছিনতাই জয়পুরহাট সীমান্তে ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, হতে পারে ৩ মাসের কারাদণ্ড নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা ১৪০ বছরের ঐতিহাসিক সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মহানগর বিএনপির আনন্দ মিছিল নুরুল আমিনের বিরুদ্ধে বসতবাড়ি দখল ও নির্যাতনের অভিযোগে পার্বতীপুরে মানববন্ধন উলিপুরে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী স্থাপনের উপকরণ বিতরণ

বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং: রাজ-১৭০৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভি.পি. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় ইউএনও'কে নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ, নিরাপদ কর্মপরিবেশের দাবি

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি মো. ওয়াহিদ মুরাদ, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন মণ্ডল, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, আতাউর রহমান আতা, জাসাস নেতা জুমসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আরও পড়ুনঃ  তিন বছরেও চালু হয়নি ইসলামপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

বক্তারা বলেন, বেকারি ও কনফেকশনারী শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মস্থলে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি কল্যাণমুখী ও কার্যকর সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়। পরে শ্রমিকদের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ১৪০ বছরের ঐতিহাসিক সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে নূর মোহাম্মদ রাঙ্গা সভাপতি, মো. আহসান হাবিব ফিরোজ সাধারণ সম্পাদক এবং মো. মুকুল মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুখালীতে ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা, দুই হাত কুপিয়ে টাকা ছিনতাই

বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০৮:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং: রাজ-১৭০৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভি.পি. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।

আরও পড়ুনঃ  জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় মহানগর বিএনপির আনন্দ মিছিল

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি মো. ওয়াহিদ মুরাদ, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন মণ্ডল, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, আতাউর রহমান আতা, জাসাস নেতা জুমসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আরও পড়ুনঃ  নুরুল আমিনের বিরুদ্ধে বসতবাড়ি দখল ও নির্যাতনের অভিযোগে পার্বতীপুরে মানববন্ধন

বক্তারা বলেন, বেকারি ও কনফেকশনারী শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মস্থলে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি কল্যাণমুখী ও কার্যকর সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়। পরে শ্রমিকদের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সোনাতলার অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি ইমরান গ্রেপ্তার