Dhaka ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ সোনাতলায় শিশু ইউসুফ হত্যা মামলায় মা গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং: রাজ-১৭০৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. একরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভি.পি. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।

আরও পড়ুনঃ  সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি মো. ওয়াহিদ মুরাদ, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন মণ্ডল, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, শ্রমিক দলের সহ-সভাপতি ইমরান হোসেন সুলতান, আতাউর রহমান আতা, জাসাস নেতা জুমসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বেকারি ও কনফেকশনারী শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মস্থলে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি কল্যাণমুখী ও কার্যকর সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়। পরে শ্রমিকদের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে নূর মোহাম্মদ রাঙ্গা সভাপতি, মো. আহসান হাবিব ফিরোজ সাধারণ সম্পাদক এবং মো. মুকুল মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় দুই দুর্গামন্দিরের স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ

বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০৮:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬