Dhaka ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এইচএসসি পরীক্ষায় সোনাতলার কলেজগুলোর বেহাল দশা, ফলাফল নিয়ে উদ্বেগ অনুমতি ও জুতা খোলার বাধ্যবাধকতা নেই, জনবান্ধব উদ্যোগে প্রশংসিত বরুড়ার ইউএনও সোনাতলার ঘোড়াপীর রোডে ৩০০ মিটার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন পার্বতীপুরে কালভার্টের পানি নিষ্কাশন পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সোনাতলায় বিএনপির সমাবেশ আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’—মীর শাহে আলম বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধ, সারের সুষম বণ্টন ও জ্বালানি গ্যাসের ব্যবহার নিয়ে আলোচনা সভা সোনাতলায় অনলাইন জুয়া, মাদক ও বাল্যবিবাহবিরোধী সমাবেশ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সোনাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে

সংবাদ আজকাল ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া জামিল আহমেদ লিমন (২৭)-এর জীবনযাত্রার করুণ সমাপ্তি ঘটেছে কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফেরার মধ্য দিয়ে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে অ্যাম্বুলেন্সে করে দুপুর ৩টা ১২ মিনিটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে তার পৈতৃক বাড়িতে নেওয়া হয়। বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছোট দাদুর কবরের পাশে তাকে দাফন করা হয়।নক্স

লিমনের মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা জহরুল হক। বিলাপ করে তিনি বলেন, “যা হারিয়েছি, তা কোনো কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। আমি চাই, আর কোনো বাবা যেন এমন নির্মম পরিণতির শিকার না হন।”

তিনি আরও বলেন, “সন্তানকে কখনো কষ্ট দেইনি, শুধু শাসন করেছি। তাহলে কেন তাকে এত নির্দয়ভাবে হত্যা করা হলো?”—এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে তার কণ্ঠে। একইসঙ্গে তিনি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শুরু করেন লিমন।

গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবোরো কাউন্টির একটি সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে।

পরিবার জানায়, তদন্তের অগ্রগতিতে তারা সন্তুষ্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও সহযোগিতা পাচ্ছে।

স্বজনরা জানান, পরিবারের আশা-ভরসার প্রতীক ছিলেন লিমন। তাকে ঘিরেই ছিল অসংখ্য স্বপ্ন, যা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারাও এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন।

একটি সম্ভাবনাময় জীবনের এমন মর্মান্তিক পরিসমাপ্তি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বেদনাদায়ক। একইসঙ্গে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া তরুণদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Tag :

বালুয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা মিজানুর রহমান মিজান

ফ্লোরিডা থেকে জামালপুরের লালডোবা, লিমনের স্বপ্নযাত্রা থামল কফিনে

আপডেটের সময়: ০২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬