Dhaka ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ফতেহ আলী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭ প্রতিষ্ঠানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে সোনাতলায় দোয়া মাহফিল অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা, জ্বালানিমন্ত্রী আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড পার্বতীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের প্রচারণা সাঘাটায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসমাবেশ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত ২ অতিরিক্ত উন্নয়ন নয়, ২০ বছরের বঞ্চনার অবসান চাই— বগুড়া চেম্বারের অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফতেহ আলী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭ প্রতিষ্ঠানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত এ অভিযানে মাছ, মাংস, সবজি, চালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মান, মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযানকালে বিভিন্ন প্রজাতির মাছকে তাজা ও চকচকে দেখানোর জন্য বৈদ্যুতিক লাইটে সবুজ ও লাল রঙের পলিথিন মুড়িয়ে রাখার বিষয়টি নজরে আসে। এভাবে ক্রেতাদের আকৃষ্ট ও বিভ্রান্ত করার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা, জ্বালানিমন্ত্রী

এ ছাড়া ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থাকা ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খাসি ও ছাগল আলাদা করে রাখার মাধ্যমে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

মুরগির মূল্য তালিকা নিয়েও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। ‘সোনালী মুরগি’ না থাকলে মূল্য তালিকা থেকে এ নাম বাদ দিয়ে ‘কালার বার্ড’ ও ‘ক্ল্যাসিক’ নাম সংযোজন করতে বলা হয়।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকোর জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সোনাতলায় সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ফতেহ আলী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭ প্রতিষ্ঠানে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৩:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬