Dhaka ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দীর্ঘ ২০ বছর পর বগুড়ার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল রঙে-উচ্ছ্বাসে রাউজানে বৈশাখ বরণ: শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির মিলনমেলা চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত ঝিনাইদহে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ উদযাপিত

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে প্রবাসী অধিকার পরিষদের প্রতিবাদলিপি প্রদান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: ০৫:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদলিপি প্রদান করা হয়েছে।
গত বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর বরাবরে একটি প্রতিবাদলিপি প্রদান করেন।
প্রতিবাদলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য আকমল হোসেন, সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিক, সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের পক্ষে প্রতিবাদলিপি গ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম।
প্রতিবাদলিপিতে বলা হয়- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করন এবং আসন্ন নির্বাচনে ঘোষিত পোস্টাল ভোট পদ্ধতি বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ৩৬শের ঘোষণাপত্রে প্রবাসীদের অন্তর্ভুক্ত না করার তিব্র প্রতিবাদ। সরাসরি উপস্থিতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণ, যাতে জালিয়াতির সুযোগ না থাকে। প্রবাসীদের ন্যায্য দাবি, ভোট যেন স্বচ্ছ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়। উপরোক্ত বিষয়টি গুরুত্ব সহকারে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর প্রতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে নেতৃবৃন্দ জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

আরও পড়ুনঃ  সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

দীর্ঘ ২০ বছর পর বগুড়ার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে প্রবাসী অধিকার পরিষদের প্রতিবাদলিপি প্রদান

আপডেটের সময়: ০৫:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদলিপি প্রদান করা হয়েছে।
গত বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর বরাবরে একটি প্রতিবাদলিপি প্রদান করেন।
প্রতিবাদলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য আকমল হোসেন, সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিক, সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের পক্ষে প্রতিবাদলিপি গ্রহণ করেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম।
প্রতিবাদলিপিতে বলা হয়- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করন এবং আসন্ন নির্বাচনে ঘোষিত পোস্টাল ভোট পদ্ধতি বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ৩৬শের ঘোষণাপত্রে প্রবাসীদের অন্তর্ভুক্ত না করার তিব্র প্রতিবাদ। সরাসরি উপস্থিতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণ, যাতে জালিয়াতির সুযোগ না থাকে। প্রবাসীদের ন্যায্য দাবি, ভোট যেন স্বচ্ছ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়। উপরোক্ত বিষয়টি গুরুত্ব সহকারে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এর প্রতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে নেতৃবৃন্দ জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন