Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে শিশু ইউসুফের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা চাঁদাবাজ-দখলদারদের যায়গা বিএনপিতে নেই মক্কা-মদিনার নিরাপত্তায় আজহারীর দোয়া, ওমরাহযাত্রীদের নিয়ে উদ্বেগ সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩ বগুড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা সারা দেশে সাঁড়াশি অভিযান শুরু সোনাতলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি গ্রেপ্তার

পার্বতীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অটোরিকশা

মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নং বেলাই চন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়।

আটককৃতরা হলেন—মোঃ মাহাতাব উদ্দিন (পিতা: মৃত ইদ্রিস আলী, গ্রাম: সোনাপুকুর চাকলা পশ্চিমপাড়া) এবং মোঃ আতাউর রহমান (পিতা: মৃত মাহাতাব উদ্দিন, গ্রাম: খোরদো বোতলাগাড়ি, পোস্ট: সৈয়দপুর, জেলা: নীলফামারী)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার সতর্ক করলেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। ফলে তরুণ সমাজের অবক্ষয় নিয়ে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়।

এরই প্রেক্ষিতে এলাকাবাসী গোপন নজরদারির মাধ্যমে নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে তাদের মারধর করে এবং ব্যবহৃত অটোরিকশায় আগুন দেয়। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই আসামিকে মাদকসহ হেফাজতে নেয়।

এলাকাবাসী জানান, মোঃ মাহাতাব উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াদুদ আলীর কাছে এলাকাবাসী আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ায় পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটিতে সোনাতলার আব্দুর রাজ্জাক রুবেল

পার্বতীপুরে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অটোরিকশা

আপডেটের সময়: ১১:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬