Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কড়া নিরাপত্তার মধ্যে গণনা কার্যক্রম শুরু হয়।

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ইতোমধ্যে ১১২টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ভারতীয় জনতা পার্টি পেয়েছে ৫৬টি আসন, তৃণমূল কংগ্রেস ৫৩টি, ভারতীয় জাতীয় কংগ্রেস ২টি এবং অন্যান্য প্রার্থীরা ১টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এখনো কোনো আসনে জয় পায়নি।

আরও পড়ুনঃ  শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। গত নির্বাচনের তুলনায় এবারে গণনাকেন্দ্রের সংখ্যা ৩১টি কমেছে।

কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-এ। এখানে মহানগরীর ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা করা হবে। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশন তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। গণনাকেন্দ্রে প্রবেশের জন্য অনুমোদিত কাউন্টিং এজেন্টদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সবচেয়ে বেশি নজর থাকবে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর ফলাফলের দিকে। ধারণা করা হচ্ছে, এই ফলাফলের ওপর নির্ভর করেই নির্ধারিত হবে পরবর্তী মুখ্যমন্ত্রী।

এছাড়া তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, কুণাল ঘোষসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থীর ফলাফলের দিকেও নজর রয়েছে। অন্যদিকে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল ও অর্জুন সিংর ফলাফল নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে।

দুপুর ১২টার মধ্যেই জয়-পরাজয়ের সামগ্রিক চিত্র স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু কেন্দ্রে চূড়ান্ত ফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।সূত্র: আনন্দবাজার

Tag :
জনপ্রিয় পোস্ট

সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

আপডেটের সময়: ১১:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬