Dhaka ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছাগলে শাক খাওয়াকে কেন্দ্র করে শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান, আটক ১ টিকটক তারকা নয়, বানাতে চেয়েছিল যৌনকর্মী— ফরিদপুরে পাচারকারীর জেল মোকামতলায় ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সোনাতলা পৌরসভায় ৫২ লাখ টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্বাচন, অনলাইনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় ফারিয়ার মানববন্ধন পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী  নুসরাতের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বালুয়াহাটে মানববন্ধন গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান, আটক ১

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দৌলতদিয়া-পাটুরিয়া গামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকা মেডিকেল কলেজের কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে সোনাতলায় ফারিয়ার মানববন্ধন

অভিযান চলাকালে পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় জেলে মো. মাসুদ প্রামানিক (২০) নামে একজনকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজির পাড়া গ্রামের মো. শহীদ প্রামাণিকের ছেলে।

দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স দৌলতদিয়া-পাটুরিয়া গামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষে পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় জেলে মাসুদ প্রামানিক নামে এক জনকে আটক করা হয়। পরে উদ্ধার করা জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ  সোনাতলা পৌরসভায় ৫২ লাখ টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্বাচন, অনলাইনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, “অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা নদীর পারে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুনঃ  ঈদ আনন্দে বাড়তি অবকাশ, স্কুল-কলেজে টানা ১৬ দিনের ছুটি

Tag :
জনপ্রিয় পোস্ট

ছাগলে শাক খাওয়াকে কেন্দ্র করে শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান, আটক ১

আপডেটের সময়: ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দৌলতদিয়া-পাটুরিয়া গামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  সোনাতলা পৌরসভায় ৫২ লাখ টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্বাচন, অনলাইনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

অভিযান চলাকালে পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় জেলে মো. মাসুদ প্রামানিক (২০) নামে একজনকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজির পাড়া গ্রামের মো. শহীদ প্রামাণিকের ছেলে।

দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স দৌলতদিয়া-পাটুরিয়া গামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষে পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় জেলে মাসুদ প্রামানিক নামে এক জনকে আটক করা হয়। পরে উদ্ধার করা জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছাগলে শাক খাওয়াকে কেন্দ্র করে শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, “অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা নদীর পারে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুনঃ  বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দ মিছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিএনপির ধন্যবাদ