Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীর অভিপ্রায় বাস্তবায়নে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু পার্বতীপুর উপজেলা এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, সেচ মটরের তার চুরি করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার অভিযোগে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক পঞ্চম শ্রেণির ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ১২ বছর বয়সী ওই ছাত্রী তার প্রতিবেশী বান্ধবী আছিয়া খাতুনের খোঁজে তাদের বাড়িতে যায়। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বান্ধবীর পিতা দোলা হোসেন (৩৫) ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। এ কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।

আরও পড়ুনঃ  পূর্ব শত্রুতার জেরে শান্তাহারে যুবককে ছুরিকাঘাত, সহযোগী গ্রেপ্তার

অভিযুক্ত দোলা হোসেন দামগাড়া গ্রামের মাদারতলা এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ মে মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে সে কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের ঘটনার কথা খুলে বলে। পরে একই দিন তাকে নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা শেষে রিপোর্টে উল্লেখ করেন, শিশুটি ৪ মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা।

আরও পড়ুনঃ  শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

ঘটনার পর উভয় পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় গত ২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পেয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, “ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ১

নন্দীগ্রামে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী, ৪ মাসের অন্তঃসত্ত্বা

আপডেটের সময়: ০২:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬

সংবাদ আজকাল নিউজ: বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক পঞ্চম শ্রেণির ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ১২ বছর বয়সী ওই ছাত্রী তার প্রতিবেশী বান্ধবী আছিয়া খাতুনের খোঁজে তাদের বাড়িতে যায়। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বান্ধবীর পিতা দোলা হোসেন (৩৫) ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। এ কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।

আরও পড়ুনঃ  ডোবার পাশে বসলেই মিলবে মশা নিধনের কৌশল, প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিযুক্ত দোলা হোসেন দামগাড়া গ্রামের মাদারতলা এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ মে মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে সে কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের ঘটনার কথা খুলে বলে। পরে একই দিন তাকে নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা শেষে রিপোর্টে উল্লেখ করেন, শিশুটি ৪ মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা।

আরও পড়ুনঃ  বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

ঘটনার পর উভয় পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় গত ২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পেয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

আরও পড়ুনঃ  বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন