Dhaka ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর সান্তাহারে রেলওয়ের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা ছুরিকাঘাতে গুরুতর আহত বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন সোনাতলায় ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি প্রথম সিলেট সফরে শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর জিয়ারত বাবার স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্বোধন বগুড়ায় লেদ শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রংপুরে বিজিবির মানবিক উদ্যোগ, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ পার্বতীপুর পৌর অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ আজকাল ডেস্ক: তারেক রহমান দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বা কোনো পদই চিরস্থায়ী নয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সোয়া ১০টার পর সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছালে পথের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, যার জবাবে তিনি হাত নেড়ে সাড়া দেন।

আরও পড়ুনঃ  সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

প্রধানমন্ত্রী বলেন, সরকার ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে এবং নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি স্বীকার করেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খুঁজছে সরকার।

তিনি ডিসিদের উদ্দেশে বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে হবে।
চার দিনব্যাপী এ সম্মেলন ৩ থেকে ৬ মে পর্যন্ত চলবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, ই-গভর্ন্যান্স, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় থাকবে।

আরও পড়ুনঃ  প্রথম সিলেট সফরে শাহজালাল (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর জিয়ারত

তিনি আরও জানান, মোট ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, পর্যটন খাত উন্নয়ন এবং আইন সংশোধনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে প্রতিমন্ত্রীর পরিদর্শন: ‘নগরী পানির ওপর ভাসছে না’—মীর শাহে আলম

সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং চারটি আনুষ্ঠানিক অধিবেশন রয়েছে। এছাড়া ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

সংবাদ আজকাল ডেস্ক: তারেক রহমান দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বা কোনো পদই চিরস্থায়ী নয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সোয়া ১০টার পর সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছালে পথের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, যার জবাবে তিনি হাত নেড়ে সাড়া দেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় শুরু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমুখী তরুণ প্রজন্ম গড়ার প্রত্যাশা