Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সোনাতলায় জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম ও ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫ সারিয়াকান্দিতে প্রাকৃতিক জলাশয়ে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কত বাড়ল শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা পেলেন নাজিব রাজাক বগুড়ায় বায়তুর রহিম জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ আজকাল ডেস্ক: তারেক রহমান দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার বা কোনো পদই চিরস্থায়ী নয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সোয়া ১০টার পর সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছালে পথের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, যার জবাবে তিনি হাত নেড়ে সাড়া দেন।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার

প্রধানমন্ত্রী বলেন, সরকার ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে এবং নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি স্বীকার করেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খুঁজছে সরকার।

তিনি ডিসিদের উদ্দেশে বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে হবে।
চার দিনব্যাপী এ সম্মেলন ৩ থেকে ৬ মে পর্যন্ত চলবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, ই-গভর্ন্যান্স, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় থাকবে।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর

তিনি আরও জানান, মোট ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, পর্যটন খাত উন্নয়ন এবং আইন সংশোধনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং চারটি আনুষ্ঠানিক অধিবেশন রয়েছে। এছাড়া ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ, এসআই প্রত্যাহার

ডিসিদের সর্বত্র দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬